নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
- Home
- -
- Submissions
- -
- Naripokkho
- -
- নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণ জোরদারকরণ প্রকল্প
স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নোয়াখালী
আয়োজক: ঘরণী মহিলা উন্নয়ন সংস্থা
সহযোগীতায় : নারীপক্ষ ও মানুষের জন্য ফাউন্ডেশন
১.ভূমিকা:
ঘরণী মহিলা উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক মহিলা উন্নয়ন সংস্থা। । অত্র সংস্থা ১৯৯৫ সাল থেকে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে নারীপক্ষ’র সহযোগিতায় ২০০৬ সাল থেকে নোয়াখালী সদর থানা, বেগমগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদর হাসপাতাল ও আদালতে নিবীড়ভাবে পর্যবেক্ষণ করে থাকে। থানা, হাসপাতাল ও আদালতে সহিংসতার শিকার নারীর সেবা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ, নারীর সেবাপ্রাপ্তির জন্য অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র তৈরী এবং সেবারমান উন্নয়নের জন্য কাজ করে আসছে।
কর্ম এলাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থানা, হাসপাতাল ও আদালতসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভ’মিকা রাখা। নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারের জন্য আমরা যাদের সাথে কাজ করছি-স্থানীয় জনগণ,নারী দল, যুবসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, পুলিশ প্রশাসন ও আইনজীবীদের সাথে। যারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও জেন্ডার বৈষম্য দূরীকরণে জোরদার ভ’মিকা রাখবে।
এছাড়াও “নারীর গৃহস্থালী কাজকে,কাজ হিসাবে স্বীকৃতি প্রদান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, নারীকে পরিবার সমাজ রাষ্ট্রে মর্যাদাসম্পন্ন নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ‘মর্যাদায় গড়ি সমতা’ ক্যাম্পেইন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম এবং সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে পর্যবেক্ষণের প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে, সহিংসতার শিকার নারীর সেবার মান উন্নয়নের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে সুপারিশ ও এডভোকেসীর মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে।
২. প্রকল্পের লক্ষ্য:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও হ্রাসকল্পে রাষ্ট্রীয় ও জনগণের উদ্যোগসমূহকে শক্তিশালীকরণ
৩. প্রকল্পের উদ্দেশ্য:
৪. সভার উদ্দেশ্য :